পটুুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর নিদর্শেনা অনুযায়ী বুধবার (৬ জুলাই) রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এর সহোযোগিতায় অভিযান পরিচলনা করে সাগর মোহনায়, দারচিরা নদী তুলাতলি লঞ্চ ঘাট এলাকা এবং  আগুনমুখা নদী, কোড়ালিয়া এলাকায় থেকে ৪টি বেহুন্দি জাল, ৭ টি চরঘেরা জাল ও ২ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।জালের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার  মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন ও অফিস সহকারী মোঃ নেছার উদ্দিন   এবং অত্র দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।