“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে আর্র্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সুবিদখালী সরকারী কলেজের অধ্যাপক উম্মে কুলসুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, মির্জাগঞ্জ প্রেস ক্লাব সাধারন সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন, ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা আক্তার ও উপজেলা এনজিও ফোরামের সভাপতি মোঃ কাওসার আহম্মেদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা উপজেলাকে দুর্নীতিমুক্ত করতে তরুনদেরকে নিয়ে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্কুল – কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
মন্তব্য করুন