মুলাদী উপজেলার অন্তর্গত ১নং বাটামারা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গত ২৯/০৫/২৩ ইং তারিখে বাটামারা ইউনিয়ন রহিম বাজারে এক কর্মী সভার মাধ্যমে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ।
সাংগঠনিক গতিশীল করার লক্ষ্যে নতুন করে মোঃ বাদল হোসেন ভুইয়া কে আহ্বায়ক,সাইফুল হোসেন সাগর কে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে মুলাদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, এবং নতুন কমিটি কে গতিশীল করার লক্ষ্যে গতকাল ৩০/০৬/২৩ ইং তারিখে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ মুলাদী উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয় পরিচিত সভায় মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুলাদী উপজেলার নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন, মুলাদী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েলহাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক ইয়ার হোসেন রানা সাংগঠনিক, শরফুউদ্দিন সরদার, ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক, মুরাদ সরদার, জাহিদ হাসান, ইয়াসিন মোল্লা, শিহাব সিকদার, সুজন হোসেন খলিফা, শহিদুল ইসলাম সরদার, সুমন সরদার, সহ সদস্যবৃন্দ।