দেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদ ৪০ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করতে সংগঠনটি আগামী ২২ সেপ্টেম্বর,বেলা ৩ টায় এক আলোচনা সভা ও কেক কাঁটার অনুষ্ঠানের আয়োজন করছে।
ঢাকার শ্যাওড়াতে সিরাজুল আলম খাঁন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থাকবেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একমাত্র সাহসী নেত্রী, জেএসডি’র সিনিয়র সহ সভাপতি ও জাতীয় যুব পরিষদ এর প্রধান উপদেষ্টা মিসেস তানিয়া রব।
বক্তব্য রাখেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ক্রিয়াশীল বিভিন্ন যুব সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করবেন জাতীয় যুব পরিষদ এর সভাপতি যুব নেতা এস এম সামছুল আলম নিক্সন। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন,জাতীয় যুব পরিষদ এর সাধারন সম্পাদক যুব নেতা সফিকুল ইসলাম সফিক।
মন্তব্য করুন