গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে এ্যাম্বুলেন্স ঢুকে পরায় আরমান আলী (৩০) নামের এক দোকানদার নিহত হয়েছে। সে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ফুটানি বাজার এলাকায় একটি দ্রুতগামী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্বর্তী দোকানে ঢুকে পরলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরমান নিজ দোকানে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে সে মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম নিহত হওয়ার নিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন