বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারী কলেজ ইউনিট’র অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১টায় কলেজ ক্যাম্পাসে এ ইউনিট অফিস উদ্বোধন করা হয়।
সুবিদখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আকতার উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ জাফর ইমাম সিকদার।
রেড ক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ ইউনিটের স্বাস্থ্য বিভাগ প্রধান মোঃ ওলি উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুবিদখালী সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী, রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিট পরিচালক মোঃ ফারুক আহমেদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিট যুব প্রধান জুবায়ের হোসেন নাসিম, মির্জাগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শুভ, রেড ক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ ইউনিটের দলনেতা মোঃ রাব্বি মল্লিক, ডেপুটি দলনেতা মোঃ জাহিদ হাসান ও সুবিদখালী সরকারী কলেজ ইউনিট দলনেতা মোঃ সাব্বির ফরাজী প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা ও কলেজ ইউনিটের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন