নিয়োগবিধি সংশোধন,বিজ্ঞান সংযোগসহ শিক্ষাগত যোগ্যতা স্নাতক,১৪ তম গ্রেড প্রদান,ইন সার্ভিস ডিপ্লেমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেইটে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘন্টা এ কর্মসূচী পালন করা হয়।
অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মন্ডল,সহ-সভাপতি মাছুমা খাতুন,সধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া ও অর্থ সম্পাদক জহুরুল হকসহ অন্যরা। বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দ্রæত বাস্তবায়নের দাবি জানান।
মন্তব্য করুন