পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ‘ঈদ পূর্নমিলনী’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ জুন) দুপুর দুইটায় উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর স্থানীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎
উপজেলা আমীর ও জেলা মজলিশে সূরা সদস্য মাওলানা মুহাম্মাদ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য এ্যাড. মোঃ নাজমুল আহসান। ‎
বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওঃ মোঃ শাহ জাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি‎ অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারী, উপজেলা সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।