আগামী ৭ জুন সারাদেশে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হবে।  পবিত্র ঈদ-উল- আজহায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রথম জামাত সকাল ৭টায়। ইমাম থাকবেন ড. খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকা। মুকাব্বির: মো. আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
দ্বিতীয় জামাত সকাল ৮টায়। ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মো. নাসির উল্লাহ, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাত সকাল ৯টায়। ইমাম: ড. মুশতাক আহমদ, সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মো. বিল্লাল হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাত সকাল ১০টায়। ইমাম: মুফতী মোঃ আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মো. আমির হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, ভাষা শিক্ষক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মো. জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
এই পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম। বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. রুহুল আমীন।