সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দৈনিক সাগরকূল এর ঢাকা অফিসের প্রধান প্রতিবেদক ও অনলাইন নিউজ পোর্টাল আরএইচবি নিউজ ডটকম এর নির্বাহী সম্পাদক মোঃ জালাল উদ্দীন জুয়েল এর পিতা মোঃ আঃ রশিদ বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার (২৭ মে) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার সাভারের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।
সাংবাদিক জালাল উদ্দীন জুয়েল জানান, আগামীকাল বুধবার সকাল সাড়ে আটটায় গ্রামের বাড়ী বরগুনার গলাচিপা গ্রামে বাড়ীতে তার পিতার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে আরএইচবি নিউজ ডটকম পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আরএইচবি নিউজ ডটকম পরিবার।
মন্তব্য করুন