১৭ মে বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গোলটেবিল আলোচনা শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক মানবাধিকার কর্মী, শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনসমূহের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে এ আলোচনা সভায় উঠে আসে বাস্তব চিত্র, করণীয় ও সুপারিশমালা।
নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি জাতীয় সংকট। একে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জরুরি।
হৃদয়ে পতাকা ২ মার্চ এর সভাপতি কবি সাহানা সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন ঈসা।
মন্তব্য করুন