আগামীর মানবসম্পদ বাঁচাতে, মাদকমুক্ত সমাজ বির্নিমানে পটুয়াখালীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত ভাবে পরিচালনার দাবীতে “আমার বাংলাদেশ” (এবি) পার্টির উদ্যোগে র্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ মে) বেলা ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়ক থেকে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার এর নেতৃত্বে মাদক বিরোধী র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সোনালী ব্যাংক মোড়ে গিয়ে র্যালী শেষ করে।
এ র্যালীর আগে পুলিশ সুপারের কাছে “জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহতভাবে পরিচালনার আহবান” জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার।
এ সময় তার সাথে ছিলেন এবি যুব পার্টির ঢাকা দক্ষিনের সদস্য সচিব মো. মাসুদুর রহমান, এবি পার্টির নেতা মো. হাসিবুর রহমান, মেহেদী হাসান, পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী কাওসার, আবুল হাসনাত, শাহরিয়ার প্রমুখ।
পুলিশ সুপারের কাছে পেশকৃত স্মারলিপিতে ডাঃ মেজর ওহাব মিনার বলেছেন, বাংলাদেশের দক্ষিনাঞ্চলের অবহেলিত জনপদ সাগরকন্যা পটুয়াখালী জেলার সকল উপজেলাতে মাদকের সহজ লভ্যতা আশংঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্কুল, কলেজের শিক্ষার্থীসহ কিশোর ও তরুনদের মাদকাসক্তিতে জড়িয়ে পড়ার হার সর্বোচ্চ সীমায় পৌছে গেছে। আগামীদিনের দেশ পরিচালক, শিক্ষক-চিকিৎসক, গবেষক, প্রকৌশলী, বিচারক, সাংবাদিক যারা হবেন তারা জীবনের শুরুতেই সকলের চোখের সামনে মাদকসেবন করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এবি পার্টি মনে করে দেশব্যাপী তরুন ও কিশোর সমাজকে এই ধংসাত্মাক কু-অভ্যাস মাদকাসক্তি থেকে ফেরাতে না পারলে আগামীতে দেশ পঙ্গু জাতিতে পরিনত হবে। তাই পটুয়াখালী জেলাসহ সারাদেশে আইনশৃংঙ্খলা বাহিনীকে আগামীর তরুন প্রজন্মকে মাদকাসক্ত থেকে রক্ষার জন্য মাদক বিরোধী অব্যাহত অভিযান পরিচালনার দাবী করেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর ( অবঃ) আব্দুল ওহাব মিনার।
মন্তব্য করুন