রাজশাহী বিআরটিএর উদ্যোগে “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজশাহী মহানগরীর নওদাপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ রাজশাহী সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। তিনি তার বক্তব্যে সবাইকে সড়কের নিরাপত্তা বিষয়ে জানা এবং তা মেনে চলার পরামর্শ দেন।
এছাড়াও সিগন্যাল দেখে রাস্তা পারাপার হওয়ার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে আলোকপাত করেন তিনি। আলোচনা সভায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন