মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন (পিবিএফ) এর উদ্যোগে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সরোজমিনে জানা যায়, দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও অসহায় রোগীদের জন্য রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয় সেবা বিনামূল্যে প্রদান করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে প্রায় সহস্রাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে স্থানীয় পানামা ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত জনগণের স্বাস্থ্যসেবার জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক: তোফাজ্জল হোসেন, পিবিএফ সদর উপজেলা কমিটি সভাপতি মোঃ সজিব খান, এডমিন সদস্য: কামরুল ইসলাম, পৌরসভার উপদেষ্টা মিরাজ ইমতিয়াজ, মহিলা কমিটির তানজিলা আক্তার সিমু, উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম।বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সঞ্জয় পাইক, মেডিকেল টেকনোলজিস্ট: রাজিব আকন, মোঃ আসিফ। এছারা পটুয়াখালী ব্লাড ফাউন্ডেশন এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন।
পিবিএফ’র প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন বলেন, “আর্তমানবতার সেবায় দিনটি উৎসর্গ করা ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের একটি মোক্ষম উপায়।”
মন্তব্য করুন