পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান (অঃ দাঃ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল ব্যাপারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবীর, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক খাঁন ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দার প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন জানান, উপজেলার ৬টি ইউনিয়নের ৬হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩২.৫ মে.টন বীজ ও ১৩০ মে.টন সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কৃষক প্রতি উফসী আউশ বীজ ৫কেজি, ডিএপি সার ১০কেজি ও এমওপি ১০ কেজি সার পাবেন।
মন্তব্য করুন