ঢাকা   বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের সহায়তা ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার আগৈলঝাড়ায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্প নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু জাতীয় ক্যাম্পেইনে ২ কোটি ৩৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • পিকনিকের যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ আহত ৫৫

পিকনিকের যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ আহত ৫৫

আল হেলাল, ফুলবাড়ী করেসপন্ডেন্ট, দিনাজপুর :-

প্রকাশ: ৪ মার্চ ২০২৪ । ১৯:৩৩ | আপডেট: ৪ মার্চ ২০২৪ । ১৯:৩৩

ফলো করুন-
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জের স্বপ্নপূরী পিকনিক স্পটে যাওয়ার পথে আফতাবগঞ্জ বাজারের পূর্বপার্শ্বে পিকনিকের যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজার এলাকায ঘটেছে। দুর্ঘটনায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২) ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমার (৭) অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়াও আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর ভুল্লি পয়সাখোলা গ্রামবাসীরাবাসী বার্ষিক পিকনিকের জন্য শিশুসহ নারী ও পুরুষ মিলে ৫৫ জন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশ্যে সকালে (ঢাকা-মেট্রো-জ-১১-০২৮১) বাস যোগে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছানোর পরপরই আকস্মিকভাবে বাসের সামনের দিকের ডান চাকা ফেটে যায়।
এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ডান পার্শ্বের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হন। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহতদের সেখানেই ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। আহত সকলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কারো দোষ ছিল না। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
শেয়ার করুন

আরও পড়ুন

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের..

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের..

নবাবগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে..

নবাবগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে..

গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক..

গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক..

গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে..

গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে..

মন্তব্য করুন

রংপুর বিভাগ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের..

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের..

নবাবগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে..

নবাবগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে..

গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক..

গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক..

গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে..

গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!