ঢাকা   সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামানো হচ্ছে মোবাইল কোর্ট ফ্যামিলি কার্ডের জন্য ৩৭৫৬৭টি নারী প্রধান পরিবার চূড়ান্ত ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে খলিলুর রহমান জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে : ডিআইজি আহসান হাবিব পরিস্থিতি পর্যালোচনা করে বিমানের দুবাই রুট চালুর চিন্তা : প্রতিমন্ত্রী মিল্লাত সাইপ্রাসে ৬টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • রাঙ্গাবালীতে অধ্যক্ষ লাঞ্ছিত করায় ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

রাঙ্গাবালীতে অধ্যক্ষ লাঞ্ছিত করায় ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী:-

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ । ১৯:৩৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ । ১৯:৩৫

ফলো করুন-
কমিটি ও নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে অফিস কক্ষে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। রোববার রাতে রাঙ্গাবালী থানায় মামলাটি করা হয়।
লাঞ্ছনার শিকার উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবং দায়িত্বে থাকা অধ্যক্ষ মো. রুহুল আমিন বাদী হয়ে এ মামল করেন। মামলার নামধারী বিবাদীরা হলেন-নজরুল ইসলাম নজু (৪৫), ইউসুফ (৩০), হারুন (৪০), জহিরুল গাজী (৩২), নুর আমিন (৩৫), পলাশ সিকদার (২৫), জুয়েল মাতুব্বর (৪০) এবং শাহিন (৪০)। তাদের প্রত্যেকেই চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে একজনকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহারে অধ্যক্ষ রুহুল আমিন উল্লেখ করেন, হঠাৎ করে তার অফিস কক্ষে অনাধিকার প্রবেশ করে বিবাদীরা তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করে। এর কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা এবং কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাদেরকে (বিবাদীদের) জবাবদিহিতা করতে হবে বলে জানান। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে চেয়ার থেকে লাথি দিয়ে ফেলে বিবাদীরা তাকে চর-থাপ্পড় এবং কিল-ঘুসি দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এইসময় একাদশ শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্নপত্রও ছিঁড়ে ফেলে তারা। অফিসের মালামাল ভাংচুর করে।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হোসেন বলেন, ‘এ ঘটনায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে মামলার তিন নম্বর আসামি হারুনকে গ্রেফতার করা হয়েছে। চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।’
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, এরআগে রোববার বেলা সাড়ে ১০ টায় চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে ঢুকে অধ্যক্ষ রুহুল আমিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি কলেজ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে ২০২২ সালে আবদুল ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন ও তিনজন কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্র্নীতির অভিযোগে মামলা হয়। এ ঘটনা নিয়েই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এবং বর্তমানে অধ্যক্ষের দায়িত্বে থাকা রুহুল আমিনের সঙ্গে একটি পক্ষের দ্ব›দ্ব চলছিল। সেই দ্ব›েদ্বর জের ধরেই মামলা চলাকালীন সম্প্রতি তিন কর্মচারী নিয়োগ চ‚ড়ান্ত হওয়ার গুঞ্জনে অধ্যক্ষকে লাঞ্ছিত করার এ ঘটনা ঘটেছে।
এদিকে, ওইদিন দুপুরে এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেছে। অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে প্রতিষ্ঠানের সামনে থেকে মিছিলটি শুরু করে চরমোন্তাজ পুলিশ তদন্তের সামনে গিয়ে শেষ হয়।
শেয়ার করুন

আরও পড়ুন

জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে..

জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে..

জঙ্গল সলিমপুরের অভিযানে কাজ করছে..

জঙ্গল সলিমপুরের অভিযানে কাজ করছে..

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর..

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর..

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী..

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী..

মন্তব্য করুন

অপরাধ ও আইন

জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে..

জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে..

জঙ্গল সলিমপুরের অভিযানে কাজ করছে..

জঙ্গল সলিমপুরের অভিযানে কাজ করছে..

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর..

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর..

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী..

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!