পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল সরদার (২৮) নামের এক নির্মান শ্রমিকের অকাল মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত: রুবেল ওই ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুবেল সকাল ৯টার দিকে কলেজ বাজার এলাকার একটি দোকানে নির্মানের কাজ করতে আসে। এসময় ওই দোকানের অভ্যন্তরের একটি বিদ্যুতের তার থেকে হঠাৎ সে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।