ঢাকা   বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ ডলার ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মুক্তির আগে থেকেই আলোচনায় ‘ককটেল ২’” চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত, গুরুত্ব পাবে অর্থনীতি ও কূটনীতি অতিরিক্ত নিরাপত্তায় জনগণ থেকে সরকারপ্রধানকে দূরে না রাখার আহ্বান প্রযুক্তির শক্তিতে আরও সক্ষম এসএসএফ চায় সরকার : প্রধানমন্ত্রী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে : সেনাপ্রধান ১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন স্বাস্থ্য খাত এগিয়ে নিতে প্রয়োজন বহুমুখী জনশক্তির সমন্বয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • রমজানে ন্যায্যমূল্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

রমজানে ন্যায্যমূল্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রধান প্রতিবেদক , ঢাকা

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪ । ১৫:৩০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ । ১৫:৩০

ফলো করুন-
আসন্ন রমজানে ন্যায্যমূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস ডিম ন্যায্য মূল্যে বিক্রি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজান সামনে রেখে ভর্তুকি দিয়ে নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। রমজানের কয়েকদিন আগে থেকেই এ কার্যক্রম শুরু হবে। বস্তি এলাকা এবং কিছুটা দারিদ্র্যপ্রবণ এলাকায় এ কার্যক্রম চলবে বলেও জানান মন্ত্রী।
দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, সব পণ্যই উৎপাদন এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক। এরপরও দাম বেশি কেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। মাংস, ডিম এবং মাছের মূল্য কেন বেশি, এসব কেন মানুষের ক্ষমতার বাইরে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মো. আব্দুর রহমান।
তিনি বলেন, যারা সিন্ডিকেট করে ডিমসহ বিভিন্ন পণ্যের মূল্য বাড়াচ্ছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। কোথায় কীভাবে কারসাজি হয় সেটি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে জনসচেতনতাও বাড়াতে হবে। দুধে স্বয়ংসম্পূর্ণ হতে হলে আরও কিছু কাজ করতে হবেঃ দুধে স্বয়ংসম্পূর্ণ হতে হলে আরও কিছু কাজ করতে হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, আমাদের এখন ডেইরিতে আরও কিছু কাজ করার প্রয়োজন। মন্ত্রী বলেন, আমি একটা সম্পূর্ণ নতুন জায়গায় এসেছি। এই জায়গাটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা হয়ে ওঠেনি। সাধারণ মানুষের জীবন-জীবিকার একটি পরিপূর্ণ অংশ এই মন্ত্রণালয়টি। মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা, বিশেষ করে পুষ্টিজনিত খাবারের ব্যাপারটি এই মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত। সেই ক্ষেত্রে এই জায়গাটিতে কিছু মৌলিক কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে।
তিনি বলেন, আজ আমরা মাছে ও গবাদিপশুতে স্বয়ংসম্পূর্ণ। প্রতিবছর ঈদুল আজহায় যে এক কোটি পশু কোরবানি হয়, সেটার জন্য বাইরে থেকে আমদানি নির্ভরতা একেবারেই নেই। এতে দুটো জিনিস হয়েছে। এসব গরু-ছাগল আনা-নেওয়ার ক্ষেত্রে সীমান্ত হত্যাটা হতো। যেহেতু বাইরে থেকে গবাদিপশু আনা বন্ধ হয়েছে, সেহেতু সীমান্ত হত্যাটাও কমে গেছে, নেই বললেই চলে।
মা ইলিশ ও বাচ্চা ইলিশ ধরার যে প্রবণতা ছিল, সেগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মাছ ধরা নিষেধ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সেটার সুফল পেয়েছি। এ বিষয়টি অব্যাহত রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, মৎস্যজীবীদের যে প্রণোদনা দেওয়া হয়, সেটা একটু বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। যাতে তাদের প্রণোদনা বাড়িয়ে মাছ ধরার নিষিদ্ধের সময়টা আরেকটু বাড়ানো যায়। তাতে আমরা আরও সমৃদ্ধ হব।
শেয়ার করুন

আরও পড়ুন

দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি..

দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন..

চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন..

অতিরিক্ত নিরাপত্তায় জনগণ থেকে সরকারপ্রধানকে..

অতিরিক্ত নিরাপত্তায় জনগণ থেকে সরকারপ্রধানকে..

মন্তব্য করুন

জাতীয়

দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি..

দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন..

চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন..

অতিরিক্ত নিরাপত্তায় জনগণ থেকে সরকারপ্রধানকে..

অতিরিক্ত নিরাপত্তায় জনগণ থেকে সরকারপ্রধানকে..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!