ঢাকা   মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
দিল্লিতে দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক সিগন্যাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের নতুন মুকুট, ফিফা র‌্যাংকিংয়েও শীর্ষস্থান পটুয়াখালীতে প্রয়াত সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সারাদেশে ফ্যামিলি কার্ড চালু করতে নীতিনির্ধারণী বৈঠক উজানের ঢল ও বৃষ্টিতে ফুলে-ফেঁপে নদী, বন্যা ঝুঁকিতে উত্তরাঞ্চল
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • বিলুপ্তির পথে রাঙ্গাবালীর রাখাইন সম্প্রদায়ের তাঁতশীল্প

বিলুপ্তির পথে রাঙ্গাবালীর রাখাইন সম্প্রদায়ের তাঁতশীল্প

মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী:-

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ । ১৫:৪৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ । ১৫:৪৮

ফলো করুন-
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাখাইন রমনীদের হাতে নিপুন শৈলিতে তৈরি তাঁতের বস্ত্র বেশ জনপ্রিয় থাকলেও নানা সংকটের কারনে হারাতে বসেছে ঐতিহ্য। উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়েনের রাখাইন পল্লীগুলোতে ঢুকলেই কানে আসে তাঁতের টাকুর টুকুর শব্দ। দেখা মিলবে রাখাইন নারীদের। পুরুষদের তুলনায় নারীরাই এ পেশায় জড়িত বেশি। তবে সুনির্দিষ্ট পরিকল্পনা আর কার্যকর উদ্যোগ পারে এ শিল্পের কারিগরদের ভাগ্য ফেরাতে। যারফলে ফিরে পাবে এ সম্প্রদায়ের জীবনমানের নিশ্চয়তা। এমন অভিমত এ জাতী গোষ্ঠীদের।
রাখাইন সম্প্রদায়ের কারিগরদের অভিযোগ, তাদের আধুনিক তাঁত বুনন পদ্ধতির আওতায় না থাকায় অনেকেই হতাশ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পড়েছেন জীবিকার দৈন্যতায়। সনাতনী পদ্ধতিতে হাতে বোনা লুঙ্গি, তোয়ালে, চাদরসহ নানা সামগ্রীর মূল্য তুলনামূলক কিছুটা বেশি হলেও টেকশই হয় বেশি দিন। কিন্তু সুতার মূল্য বৃদ্ধি, আর্থিক দৈন্যতা তাদের এ পেশাকে করে তুলেছে সংকটময়। তবে ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখতে সরকারি কিংবা বেসরকারি সহায়তা চান এ সম্প্রদায়ের জনগোষ্ঠীরা।
উপকূলের আদি বাসিন্দা রাখাইন সম্প্রদায়ের নারী উদ্দোক্তা লাসে রাখাইন জানান, তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ। তবে সময়ের বিবর্তনে আবাদি জমি হারিয়ে এ সম্প্রদায়ের মানুষ এখন প্রধান পেশা তাঁত বস্ত্র তৈরিতে ঝুকেছেন।পূর্ব পুরুষরা নিজেদের প্রয়োজন মেটাতে তাঁত বস্ত্র বুনতেন। সে ঐতিহ্য ধরে রেখেছেন তারা বংশ পরম্পরায়। এটি তাদের ঐতিহ্য হলেও বর্তমানে চলছে দুর্দিন। কারন দাম বাড়লেও তাদের পণ্যের দাম বাড়েনি। পণ্যের চাহিদা বাড়ার কারণে পরিশ্রম বেড়েছে। কিন্তু সে তুলনায় শ্রমের মূল্য বাড়েনি।
বড়বাইশদিয়া ইউনিয়নের সমাজ সেবক মোঃ নুরুল আমিন জানান, জাত ধর্ম নির্বিশেষে রাখাইন সম্প্রদায়ের সাথে আমাদের একসাথে বসবাস। একসময়ে তারা সম্পদশালী থাকলেও জমা জমি বিক্রি করে দিয়ে এখন কিছু সম্পদ কমেছে। এ সম্প্রদায়ের নারী পুরুষ সমান ভাবে কাজ করে। তবে তাঁত বুননের কাজে বেশি ভূমিকা নারীদের। এ সকল তাঁত বুনে তাদের চাহিদা মেটানোর পাশাপাশি বানিজ্যিক ভাবেও বিভিন্ন পোশাক তৈরি করে থাকে। তবে তারা আধুনিক পদ্ধতিতে তাঁত তৈরীর ট্রেনিং এবং যন্ত্রপাতি থাকলে আরো লাভবান হবে বলে আমি মনে করি।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) বলেন, রাখাইন সম্প্রদায় জনগোষ্ঠিদের শিল্পকে টিকিয়ে রাখতে আমাদের সকলের প্রচেষ্টা অব্যহত রয়েছে। তারা বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবাদের বিধবা ভাতা সহ সকল প্রকার সরকারি সুযোগ সুবিধার আওতায় রয়েছেন।
বিসিক পটুয়াখালীর সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর সিকদার বলেন, আমাদের আওতায় রাঙ্গাবালীর রাখাইন সম্প্রদায়ের মাঝে এখনো কোনো প্রশিক্ষণ দেয়া হয়নি। তবে ওই এলাকায় প্রশিক্ষণের প্রয়োজন হলে পরিদর্শন করে উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন সাপেক্ষে পরবর্তী সকল ব্যবস্থা গ্রহন করা হবে। তবে রাখাইন সম্প্রদায়কে নিয়ে পাশের জেলা বরগুনার তালতলিতে প্রশিক্ষণের কার্যক্রম চলছে।
শেয়ার করুন

আরও পড়ুন

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’..

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’..

পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন 

পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন 

আত্রাইয়ের পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে..

আত্রাইয়ের পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে..

অবহেলায় হারিয়ে যাচ্ছে কুয়াকাটার রাখাইন..

অবহেলায় হারিয়ে যাচ্ছে কুয়াকাটার রাখাইন..

মন্তব্য করুন

ইতিহাস ঐতিহ্য

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’..

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’..

পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন 

পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন 

আত্রাইয়ের পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে..

আত্রাইয়ের পতিসরে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে..

অবহেলায় হারিয়ে যাচ্ছে কুয়াকাটার রাখাইন..

অবহেলায় হারিয়ে যাচ্ছে কুয়াকাটার রাখাইন..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!