গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন(৩০) নিহতের সতেরো মাস পর আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২নভেম্বর) বিকেলে কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনবেষ্টিগেশন (পিবিআই)।
এসময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাযায়, পূর্ব থেকেই প্রতিবেশী দেলোয়ারার সাথে বিরোধ ছিল তোফাজ্জলদের। পূর্ব বিরোধেই অভিযুক্তরা ২০২২সালে(৮জুন) পরিকল্পিত ভাবে হত্যা করতে তোফাজ্জলকে কোপিয়ে পিটিয়ে আহত করে। পরে ঘটনা ধামা চাপা দিতে ট্রেনে কাটার নাটক সাজায় তারা। ঘটনার ১৪ দিন পর চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

নৃসংশ হত্যা কান্ডের বলি তোফাজ্জল গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মো.আব্দুর রহিমের ছেলে। নিহত তোফাজ্জলের বড় ভাই মোফাজ্জল হোসেন গাজীপুর জুডিশিয়াল আদালতে ভাই হত্যার বিচার দাবিতে সাত জনের নাম উল্লেখ করে মামলা নং ৮৩১/২২ দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হলো মোঃ রাকিব মিয়া (৩২), মোঃ মোখলেছ মিয়া( ৩০) মোঃ হারুন (৩০), মোসাম্মৎ দেলোয়ারা (৪০) মো: রুবেল মিয়া (২৮) মোঃ রাসেল (২৫) মোঃ কামরুল আহসান গোলাপ( ৫০)। এই মামলার শুনানি শেষে আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (পিবিআই) রাফিকুল ইসলাম জামান বলেন, আদালতের নির্দেশ মোতাবেক লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, দাফনের পর দীর্ঘ ১৭ মাস পরে আদালতের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহতের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন