পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা (শিববাড়িয়া) নদীর তীর দখল করে দোকান নির্মাণ করার এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ইব্রাহিম নামের এক ব্যবসায়ীকে নদী ভরাট করে দোকান নির্মানের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় দশ হাজার টাকা অর্থদণ্ড করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনো) মোঃজাহাঙ্গীর হোসেন।
এসময় এক দিনের মধ্যে ভরাটকৃত মাটিসহ দোকান অপসারণের নির্দেশ প্রদান করেন তিনি। কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন বলেন, কলাপাড়া উপজেলার প্রতিটি নদী খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য করুন