রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের সমস্যাসহ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, এএসআই আব্দুর রহিম ও কনস্টেবল মীর্জা মকলেছুর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়।
এ সময় পুলিশ কমিশনার বিদায়ী অতিথিদের শুভেচ্ছা স্মারক দেন। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বর্ণাঢ্য কর্মজীবনের অবদানের কথা তুলে ধরেন এবং তাঁদের অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন প্রমুখ।