যারা এজেন্টের মাধ্যমে বিদেশ যাবেন তারা মনে রাখবেন এটা হলো নিজের ইচ্ছায় আত্মহত্যা করা। আর কেউ যদি এজেন্টের মাধ্যমে বিদেশ গিয়ে কাজ না পেয়ে ফিরে আসে সেই ব্যাপারে মন্ত্রণালয়ে অবহিত করতে হবে। প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি এই শ্লোগান নিয়ে চলমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের পৃষ্ঠপোষকতায় Reintegration of Returning Migrants প্রোজেক্টের আওতায় Recovery and Advancement of informal Sector Employment (RAISE) পটুয়াখালীর কার্যালয় পরিদর্শন ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পরে আলোচনা সভায় প্রত্যাগত অভিবাসীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।
তিনি বলেন, সরকার এত টাকা খরচ করে এই সেন্টারটা করেছে। এই সেন্টার থেকে জদি আপনারা সুবিধা না পান তাহলে এই সেন্টার করাটাই ব্যার্থ। আমি চাই আমি জদি কিছুটাও সাহায্য করতে পারি আপনাদের এই সেন্টারের থ্রু থেকে তাহলে বুঝবো সরকার যে এই কোটি কোটি টাকা খরচ করছে সেটি যথাযথ কাজে লেগেছে।
শুক্রবার (৮সেপ্টেম্বর)বিকেল ৪টায় লতিফ স্কুল রোডস্থ ওয়েলফেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন মন্ত্রী। প্রকল্পটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে টেকসই রিইন্টিগ্রেশন মডেল তৈরি করা। প্রত্যাগত অভিবাসী কর্মীদের মনোসামাজিক ও অর্থনৈতিক কাউন্সেলিং প্রদান, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহযোগিতা প্রদান ও তথ্য সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করা।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, Raise প্রকল্প পরিচালক মুশারাত জেবীন, উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ার সহ সুবিধাভোগীরা।
মন্তব্য করুন