পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটি সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে পাকিস্তান সরকারের প্রকাশিত কয়েকটি ছবিতে এ সাক্ষাতের বিষয়টি জানা যায়।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

বুধবার দিবাগত রাত ১২টার পর পাকিস্তান সরকারের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যদের সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।

প্রকাশিত একটি ছবিতে বাংলাদেশের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর সঙ্গে করমর্দন করতে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। পরবর্তী ছবিগুলোতে প্রতিনিধিদলের অন্য সদস্যদের সঙ্গেও তাঁর করমর্দনের দৃশ্য দেখা যায়।