২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা। সোমবার (২৩ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ১৪টি, মেক্সিকোর চারটি এবং কোস্টারিকা ও জ্যামাইকার একটি করে শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্য। ইংল্যান্ডের নেতৃত্বে এ আয়োজনে অংশ নেবে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস।
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড।
মন্তব্য করুন