সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করতে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্তব্য করুন