গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইদুল (জয়নালের ছেলে) নামে এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা সরকারপাড়া এলাকায় নিজের অটোরিকশায় চার্জ দিতে গেলে বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর আক্রান্ত হন মাইদুল। পরে তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মাইদুলের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।