ব্যস্ত জীবনে সময় কম, কিন্তু স্বাস্থ্যকর খাবারের চাহিদা বেশি। এমন সময়ে সহজেই তৈরি করা যায় পুষ্টিকর ছোলা-সবজির সালাদ। মাত্র ১৫ মিনিটেই তৈরি করা যায় এই সালাদ। চাইলে আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখেও কয়েক দিন খাওয়া যায়।
শসা, বাঁধাকপি ও টমেটোর সঙ্গে ছোলার মিশেলে তৈরি এই সালাদে রয়েছে নানা পুষ্টিগুণ। ছোলা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। অন্যদিকে তাজা সবজি যোগ করে সালাদটিকে করে তোলে আরও পুষ্টিকর ও সতেজ।
উপকরণ:-
এক-চতুর্থাংশ কাপ জলপাই তেল, ৩ টেবিল চামচ কুচানো শাকপাতা, ১ চা চামচ লেবুর খোসা কুচি, ২ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ সরিষা, ১ চা চামচ মধু, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ লবণ, ২ কাপ কুচানো বাঁধাকপি, ১ ক্যান ধোয়া ছোলা, ৩টি কুচানো শসা, ১ কাপ টমেটো, এক-তৃতীয়াংশ কাপ পনির এবং ১টি ছোট কুচানো পেঁয়াজ।
প্রস্তুত প্রণালী:-
প্রথমে একটি বড় পাত্রে জলপাই তেল, শাকপাতা, লেবুর খোসা ও রস, সরিষা, মধু, লবণ এবং গোলমরিচ ভালোভাবে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন।
এরপর এতে বাঁধাকপি, ছোলা, শসা, টমেটো, পনির ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে ওপর থেকে আরও কিছু শাকপাতা ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
ব্যস্ত দিনে দ্রুত ও স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে এই সালাদ হতে পারে সহজ একটি পছন্দ। কম সময়, সহজ উপকরণ আর পুষ্টিকর উপাদানের সমন্বয়ই এর বিশেষত্ব।
মন্তব্য করুন