মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ২। একইসাথে পলাতক ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে এ মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়।

এই মামলায় ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিরা হলেন- মহিউদ্দিন খান আলমগীর, শেখ সেলিম, হাসানুল হক ইনু, মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, ইমরান এইচ সরকার, ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জিয়াউল আহসান, আবদুল জলিল মন্ডল, বিপ্লব কুমার সরকার, শিবলী নোমান।