বরগুনার তালতলীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাকিলা আক্তার, থানার ওসি তদন্ত রনজিৎ কুমার সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদ খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি প্রমুখ।

 

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে চলছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোন সেবাগ্রহীতা যেন কোনভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকে দপ্তর প্রধানের ভূমিকা রাখতে হবে। আমরা চাই একজন নাগরিক সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে। একটি দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার মাধ্যমেই অর্জন করা সম্ভব টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যমাত্রা। সরকারের নির্বাহী অঙ্গের অংশ হিসেবে পাবলিক সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা জনগণের সেবা ও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোচনা সভা শেষে পাবলিক সেবা গ্রহীতাদের সেবা প্রদান করা হয়।