গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত এবং নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নারী নিহত হয়েছে।

গতকাল বুধবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ব্রাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান , ভোরের দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী পরিবহন ওই পথচারীকে চাঁপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ছাড়াও দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জের ফাসিতলা নামকস্থানে ঢাকা থেকে রংপুরমুখি হানিফ পরিবহনের একটি কোচকে পিছন থেকে একটি মাইক্রোবাস একই দিকে যাওয়ার সময় সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসের নারী ও শিশু সহ ৮ যাত্রী গুরুত আহত হয় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে মোফজ্জর হোসেন জানান, পলাশবাড়ী নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। ফাসিতলার সৃষ্ট দুর্ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।