আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে ১০ দলীয় জোট প্রার্থী (ঈগল প্রতীক) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অবঃ) ডাঃ ওহাব মিনার মির্জাগঞ্জ উপজেলার ১০ দলীয় সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫ টায় মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কার্য্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট নাজমুল আহসান,জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসাইন, পটুয়াখালী জেলা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার, পটুয়াখালী জেলা খেলাফত মজলিস এর সহ সেক্রেটারি মোঃ হারুন অর রশীদ, পটুয়াখালী জেলা ছাত্র শিবির’র এইচ আর ডি সম্পাদক মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী জেলা ছাত্র শিবির সভাপতি মোঃ হোসাইন শরীফ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতা ইশরাত হোসেন স্বপন প্রমুখ। সভায় উপজেলা জামায়াতে ইসলামীর ৬ টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন