আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ বাবুগঞ্জ মুলাদী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু চেয়ারম্যান মুলাদী উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক মুলাদী উপজেলা আওয়ামী লীগ সাবেক জিএস মুলাদী কলেজ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ মুলাদী থানা শাখা, সাবেক আহ্বায়ক যুবলীগ মুলাদী থানা শাখা, তার রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় দলের রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেয় নীতি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন এবং জনসংযোগ করেছেন মুলাদী উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে গ্রামের বাজারে মহল্লার গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে জনসংযোগে অংশ নিয়েছেন । স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৫জুলাই ) বিকালে মুলাদী উপজেলার অন্তর্গত ১ নং বাটামারা ইউনিয়নের বিভিন্ন বাজারে গুরুত্বপূর্ণ সড়কে জনসংযোগ করেছেন। এরপর উজ্জ্বল চত্বরে সংক্ষিপ্ত এক বক্তব্য তিনি বলেন ,আমি রাজনীতি করি মানুষের জন্য জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। দলকে শক্তিশালী করার পাশাপাশি চেষ্টা করেছি গরীব দুঃখী মানুষের হাসি ফোটাতে। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি। জননেত্রী শেখ হাসিনা জনকল্যাণমূলক কাজের মূল্যায়ন করে এবং এবার আমাকে দলীয় মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী। মনোনয়ন পেলে নৌকা মার্কার বিজয়ী হবো ইনশাআল্লাহ বিজয়ী হয়ে হানাহানি,ঘুষ-দুর্নীতি ও মাদক সন্ত্রাস মুক্ত করে বরিশাল -৩ বাবুগঞ্জ মুলাদী আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।