নিয়োগ বিধি দ্রুত বাস্তাবায়নের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারিরা।
কাঠালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনের চত্বরে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ২য় দিনের মত পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারিরা এ কর্মসুচী পালন করেন। এ কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত। এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেয়। আন্দোলনের ফলে মাতৃত্বকালীণ সেবা, ভ্রাম্যমান ক্লিনিকের সেবা, পরিবার পরিকল্পনা সেবা ব্যহত হচ্ছে।
বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক পাটিখালঘাটা ইউনিয়ন মোঃ নাছির উদ্দিন, পরিবার কল্যান সহকারী আমুয়া ইউনিয়ন মোসাঃ সুমি আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা আমুয়া এমসিএইচ ইউনিট মোসাঃ মাসুমা বেগম। বক্তরা দ্রুত নিয়োগ বিধি কার্যকর করার জন্য দাবি জানান।
মন্তব্য করুন