পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা প্রদান ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বেলা ১২ টায় উপজেলা সদর সুবিদখালী বন্দরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও পটুয়াখালী -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টি।

উপজেলা বিএনপির সহ সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশীদ মুন্সীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা বিএনপির সদ্য সাবেক সম্মাানিত সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফরুজ্জামান খোকন, জেলা বিএনপির সদ্য সাবেক সম্মাানিত সদস্য মোঃ দেলোয়ার হোসেন খাণ নান্নু, মোঃ বশির আহমেদ মৃধা,পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদার ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ পলাশ হাওলাদার প্রমূখ।

সভায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে নেতা-কর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।