বরগুনার বামনায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোসা: নিকহাত আরা’র সভাপতিত্বে সভায় বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, বামনা উপজেলা জামায়াত ইসলামি আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান, শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ্ব আবদুস সোবহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।