কলাপাড়ায় নারগিস বেগম নামের (২৩) এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত একটার দিকে বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত: নারগিস ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র ও মৃতের পিতা আনোয়ার হোসেন জানান, রাজিব নেশাগ্রস্থ ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নারগিসকে রাজিব বেশ কয়েকবার চাপ প্রয়োগ করে আসছিলো। পরে পিতা আনোয়ার হোসেন রাজিবকে দুই লাখ টাকা যৌতুক দেন। এরপরও রাজিব এতে তৃপ্ত না হয়ে শনিবার গভীর রাতে তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মন্তব্য করুন