পটুয়াখালীর মির্জাগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৬ অক্টোবর) বিকাল ৪ টায় শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের আয়োজনে পূর্ব সুবিদখালী রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরস্থ সুবিদখালী  লঞ্চঘাট হয়ে হাইস্কুল রোড, তিন রাস্তার মোড়, কামার পট্টি, স্বর্ণকার পট্টি, কাপর পট্টি, সুবিদখালী বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব সুবিদখালী রাধা-গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ,এড্যাভোকেট কালাচান সাহা,দিলিপ দেবনাথ, অমল কৃষ্ণ দাস, যুবলীগ নেতা নিমাই দেবনাথ, সাংবাদিক উত্তাম গোলদার এবং টুটুল দাস, গোকুল শীল, লিটন দাস, মানষ দাস, রবিন্দ্র নাথ, এস কে মিন্টুসহ সনাতনধর্মালম্বী শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এছাড়াও দিনব্যাপী পুঁজা অর্চনা, গীতাপাঠ, নাম সংকীর্তন, ভজন কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।