পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য কৃষি সেবা নিশ্চিত করণ সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠনসমূহের সমন্বয়ে ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী প্রদৃপ্ত প্রকল্প এর আয়োজন করে। এতে লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের ২০ জন প্রান্তিক নারী-পুরুষ কৃষক অংশগ্রহন করেন।
কর্মশালায় উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সভাপতিত্বে করেন প্রধান অতিথির বক্তব্য রাখের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ.আর.এম সাইফুল্লাহ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস আলম, লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেজবাউদ্দিন খান, উপজেলা খাদ্য অধিদপ্তরের এস আই মো. মেহেদী হাসান প্রমুখ।
এ কর্মশালায় সরকারি প্রতিষ্ঠানে ন্যায্য মূল্যে ধান বিক্রি, কৃষকদের নিবন্ধন করণ ও নাম সংরক্ষণ নিয়ে বিশদ আলোচনা করা হয়।
মন্তব্য করুন