হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ । ১৬:২০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ । ২১:৩৬

মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর আজ দুপুর ১২টা থেকে ভারতের সাথে এবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি সহ বন্দরে কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে তা আনলোড করে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে। এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!