ব্রিকস ব্যাংকের মালিকানা পাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: 28 August 2023 । 19:19 | আপডেট: 28 August 2023 । 19:19
শারমিন চৌধুরী ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ শতাংশ শেয়ার (মালিকানা) পাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
সদ্য সমাপ্ত ব্রিকসের শীর্ষ সম্মেলনের শেষ দিন গত ২৪ আগস্ট ছয়টি দেশকে জোটটির পূর্ণ সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। দেশগুলো হলো- আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.