সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন ৯০..

প্রকাশ: 28 August 2023 । 19:06 | আপডেট: 28 August 2023 । 19:06

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

‘জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন সংশোধন আইন ২০২৩’-এর চূড়ান্ত  অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ নির্বাচনে প্রার্থীর জামানতের পরিমাণ ১০ হাজারের জায়গায় করা হয়েছে ২০ হাজার টাকা এবং উপনির্বাচন ৪৫ দিনের পরিবর্তে ৯০ দিনে অনুষ্ঠিত হবে। তাছাড়া মহিলা আসন ৪৫টির জায়গায় হবে ৫০টি। এ সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল, এখন সেটি আইনে রূপ দেওয়া হলো।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

সংসদের সাধারণ আসনে উপনির্বাচন হয় ৯০ দিনের মধ্যে। মহিলা আসনে হতো ৪৫ দিনের মধ্যে। এখন মহিলা আসনেও ৯০ দিনের মধ্যে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!