কুয়াকাটা সৈকতের ফ্রাই মার্কেটে এবার..

প্রকাশ: 27 August 2023 । 18:52 | আপডেট: 27 August 2023 । 18:52

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে এবার দেখা মিললো বড় আকারের মেলো মেলো প্রজাতির অন্তত ৩০ টি শামুকের। এগুলোর এক একটির ওজন এক থেকে দেড় কেজি।
শনিবার রাতে বেল্লাল নামের ফ্রাই মার্কেটের একটি দোকানে এসব শামুক নিয়ে আসা হয়। শামুকগুলো এক নজর দেখতে ভীড় জমায় দেশী-বিদেশী পর্যটকরা।
এসময় অনেক পর্যটক এসব শামুক ১ হাজার টাকা কেজি হিসেবে খাওয়ার জন্য ক্রয় করেন। বেল্লাল নামের ওই দোকানী রাতে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬০০ টাকা দামে কেজি হিসেবে ক্রয় করে নিয়ে আসেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এধরনের শামুক সাধারনত উপকূলীয এলাকায় সচারচর দেখা মেলেনা। এসব শামুক সাধারনত সবসময় গভীর সমুদ্রে বিচরন করে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!