গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ..

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ । ১৯:০৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ । ১৯:০৬

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধা শহরে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় বিপ্লব(৪৮) নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৪ আগষ্ট সকাল সাড়ে ৬টা শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনি শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার এলাকার বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে আসছিলেন বিপ্লব। এসময় জিরো পয়েন্ট এলাকায় পৌছিলে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এসময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতাল রিপোর্টসহ নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করাসহ চালক কে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!