গোবিন্দগঞ্জে শিশুর হাতে শিশু খুন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ । ১৭:১৫ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ । ১৭:১৫
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে ইমান আলী (৭) নামেরে এক শিশুর ছুরিকাঘাতে হোসেন আলী (৬) আহত হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রাম থেকে হোসেন আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হোসেন আলী ওই গ্রামের ময়নুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে শালমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক বলেন, শনিবার (১৯ আগস্ট) মিয়াপাড়া গ্রামের গোলজার রহমানের ছেলে ইমান আলীর সঙ্গে হোসেন আলী বাড়ির উঠানে খেলছিল। এসময় ইমান আলীর হাতে থাকা একটি ছুরি হোসেন আলীর শরীরে আঘাত লাগে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসেবা দেওয়ার একপর্যায়ে আজ সোমবার সকালে হোসেন আলী মারা যায়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, এ ঘটনার খবর পেয়ে দুপুরে শিশু হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.