তালতলী সাংবাদিকদের সাথে আ.লীগের মনোনয়ন..

প্রকাশ: 19 August 2023 । 18:56 | আপডেট: 19 August 2023 । 18:56

মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা:-

বরগুনা ১ (বরগুনা-সদর,আমতলী ও তালতলী) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সরোয়ার ফোরকান তালতলী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে তালতলী সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোলাম সরোয়ার ফোরকান আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান।
মতবিনিময় সভায় গোলাম সরোয়ার ফোরকান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন, সামাজিক কর্মকান্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যয়ন করবেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।
এসময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারাবাহিকতা, পরিকল্পনা ও ভবিষ্যত ভাবনা তুলে ধরেন। তিনি আরও বলেন ২০০১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাবেক বরগুনা-৩ আসন(আমতলী-তালতলী) থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সে সময় সকল অত্যাচার নির্যাতন সহ্য করে আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে এই জনপদে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি ও বিজয় হয়েছি। এর পরে আমি উপ-নির্বাচনে বিএনপি-জামায়েত এর ব্যালট চুরির কারণে আমি পরাজিত হই।
এসময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা বেগম,বীর মুক্তিযোদ্ধা মো.হাবিবুর রহমান,সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, আমতলী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সবুজ প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!