মাদারীপু‌রের কালকিনিতে শ্রেনীকক্ষে টিকটক তৈরী..

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ । ২৩:০৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ । ২৩:০৫

রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর:-

মাদারীপুরের কালকিনিতে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে টিকটক ভিডিও তৈরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অপরাধে ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই ৪ শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়েছে।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষক ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ুয়া ৪ শিক্ষার্থী মিলে তাদের বিদ্যালয় ক্লাশ চলাকালে আরেক রুমে বসে ফোন দিয়ে নিজেরাই টিকটিক তৈরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে।
এ ঘটনায় টিকটককারী ওই ৪ শিক্ষার্থীকে নিয়ে এলাকার বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের চরম সমালচনার মধ্যে পরতে হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরন অভিযুক্ত ওই ৪ শিক্ষার্থীকে ডেকে তাদের শাস্তি হিসেবে সাময়িকভাবে বিদ্যালয় থেকে বহিস্কার করার ঘোষনা দেন।
কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরন জানান, স্কুল হচ্ছে পড়া লেখা শেখার জায়গা, এটা কোন টিকটক করার জায়গা নয়। অভিযুক্ত ৪ ছাত্রীকে শাস্তি দেয়া হয়েছে এ কারনে, তাদের মত আর কোন শিক্ষার্থী বিদ্যালয় এসে আর যেন অন্যায় অপরাধ করতে না পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!