জাতীয় শোক দিবস উপলক্ষে পায়রা..

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ । ১৯:১২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ । ১৯:১২

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পায়রা বন্দর পুর্নবাসন প্রকল্পের ১৩০০ শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটায় লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে নির্মানাধীন আবাসন বসে এসব খাবার বিতরন।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল গোলাম সাদেকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। খাবার বিতরন অনুষ্ঠানে লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিখ খান, যুবলীগ নেতা জিয়াউর রহমান (ভিপি জিয়া) ও আওয়ামীলীগের অংগ-সংগঠনের নেতা-কর্মী, বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনি সম্পর্কে আলোকপাত করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!