জাতীয় শোক দিবসে শত হাফেজের..
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ । ১৭:৩২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ । ১৭:৩২
মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা:-
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তালতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে একশত হাফেজের কন্ঠে পবিত্র কোরআন খতম করা হয়। এরপর মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির ।
এ সময় আরো উপস্থিত ছিলেন তালতলী সহকারী কমিশনার ভূমি,অমিত দত্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম প্রমুখ। খতমে কোরআন ও আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.